শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাংলাদেশিদের দেড় ঘণ্টার হামলায় ধরাশয়ী ফ্রান্সের সেই ওয়েবসাইট

রিপোর্টারের নাম / ৩১৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি হেবদো’র ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয়েছে বাংলাদেশি হ্যাকাররা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি হেবদোর ওয়েবসাইটে হামলা শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় পর রাত ১১টার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়।

এর আগে মঙ্গলবার রাতে কয়েক হাজার হ্যাকার একযোগে হামলা শুরুর বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন হামলায় অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার বিশেষজ্ঞ।

উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্বক কার্টুন প্রকাশ করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। একই সঙ্গে ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলাও চালাচ্ছে বিভিন্ন দেশের হ্যাকাররা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) হামলার বিষয়ে সাইবার-৭১ এর পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘রাসুল (সা.) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র যে প্রকাশ করেছে সেই পত্রিকাই আজকে আমাদের টার্গেট।’

হামলার নেতৃত্বে থাকা সাইবার-৭১ এর অন্যতম একজন নাম প্রকাশ না করার শর্তে সময় নিউজকে বলেন, সকল দেশ থেকেই তাদের সাইট ডাউন দেখাচ্ছে। তবে বাংলাদেশে তারা কান্ট্রি ব্লক করেছে। মুসলিম দেশগুলো থেকে এমন অ্যাটাক হতে থাকলে ওইসব দেশেও শার্লি হেবদো বন্ধ হয়ে যেতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর