বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে ৬ জেলে আটক বিভিন্ন মেয়াদে সাজা

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে চারজনকে এক বছর করে কারাদণ্ড ও দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সুগন্ধা নদীর নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় ধাওয়া করে ছয় জেলেকে আটক করে পুলিশ। নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাওলাদার আটক জেলেদের কারাদণ্ড ও জরিমানা করেন।

জব্দ করা জালগুলো ঝালকাঠি ডিসি পার্কে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর