বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা লাঞ্ছিত : সংঘর্ষে আহত ৩

রিপোর্টারের নাম / ২১৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বরিশালের আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগর সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। আহতদের দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহেবেরহাট ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব হাওলাদারকে লাঞ্ছিত করেন মোল্লাপাড়া গ্রামের আপন ঢালী, শেখর ঢালী ও তাদের লোকজন।

আওয়ামী লীগ নেতা সোহরাব হাওলাদারকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতা ও আপন শেখরের লোকজনের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় আপন ঢালী ও শেখর ঢালীসহ তাদের লোকজনের হামলায় সোহবাবের পক্ষের রাহাত হাওলাদার, ইব্রাহিম হাওলাদারসহ তিনজন আহত হয়েছেন। আহত দুই জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সিনিয়র ও জুনিয়রের ঘটনা নিয়ে দু-পক্ষের ধাওয়া হয়েছে। দুই জন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর