বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বরিশালের গৌরনদী উপজেলা থেকে সাবেক ব্যাংক কর্মকর্তা পল্লব রায়ের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা এলাকার বাসিন্দা অশোক রায়ের ছেলে পল্লব রায় দীর্ঘদিন ব্র্যাক ব্যাংকের গৌরনদীর টরকী শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 

 

তিনি মাদারীপুর শাখায় কর্মরত থাকাকালীন গত দেড় মাস আগে চাকরিচ্যুত হন। গৌরনদীর টরকী শাখায় কর্মরত থাকাকালীন থেকে পল্লব রায় তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গৌরনদী উপজেলা গেটের রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন।

 

 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্ত্রী ও তার ছেলেকে শ্বশুর বাড়ি বাগেরহাটে দিয়ে আসেন পল্লব রায়। রাতে তিনি বাসায় একাই ঘুমিয়ে ছিলেন।

 

 

বিকেল পর্যন্ত তার বাসার দরজা বন্ধ থাকায় প্রতিবেশিদের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে পল্লব রায়ের মরদেহ উদ্ধার করে।

 

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর