রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠি-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

রিপোর্টারের নাম / ৩২৪ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৬ জুন, ২০১৯

অতিরিক্ত চাঁদা না দেওয়ায় বাসচালককে মারধরের প্রতিবাদে এবার ঝালকাঠি-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বরিশালের রূপাতলীর নির্ধারিত বাসস্ট্যান্ডের ৪ কিলোমিটার দূরে গিয়ে ঝালকাঠির কালিজিরা এলাকা থেকে ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত রুটে বাস চলাচল শুরু করেছে। এতে বিশেষ করে শিশু ও বয়স্ক লোক চরম অসুবিধায় পড়ছেন। গুনতে হচ্ছে অতিরিক্ত খচর, নষ্ট হচ্ছে সময়।

ঝালকাঠি বাস ও মিনি বাস মালিক সমিতির কর্মকর্তারা জানান, ঝালকাঠি সমিতির রংধনু নামে একটি বাসের চালক মিলন হাওলাদারের কাছে শনিবার সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডে মালিক সমিতির লোকজন স্ট্যান্ড ফি বাবদ এক হাজার টাকা চাঁদা দাবি করে। প্রকৃতপক্ষে চাঁদার পরিমান ৯০ টাকা হলেও অতিক্তি টাকা দাবি করে তারা। এ টাকা দিতে রাজি না হওয়ায় বরিশাল-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক সমিতির লোকজন ঝালকাঠির বাস চালক মিলন হাওলাদারকে মারধর করে।

এর প্রতিবাদে ঝালকাঠি বাস মালিক সমিতি অভ্যন্তরিন রুটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। একদিন বন্ধ থাকার পরে রূপাতলী স্ট্যান্ডের পরিবর্তে ঝালকাঠির কালিজিরা এলাকা থেকে বাস চলাচল শুরু করে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। ফলে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির কোন গাড়ি ঝালকাঠির সড়ক ব্যবহার করে চলাচল করতে পারছে না। মাঝপথে বাস থামানোর কারণে বিকল্প যানবাহনে বরিশাল যেতে হয় যাত্রীদের। এতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, নষ্ট হচ্ছে সময়। এদিকে মালিক সমিতির দ্বন্দ্বের জেরে সম্পূর্ণ বন্ধ রয়েছে নলছিটি-রুপাতলী যাত্রীবাহী বাস চলাচল।ঝালকাঠি-বরিশাল রুটে সরাসরি বাস চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর