শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

প‌শ্চিম-মধ্য ব‌ঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য ব‌ঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচা‌পের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় মোকা‌বিলায় আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হি‌সে‌বে সামাজিক দূরত্ব বজায় রে‌খে আগাম সতর্কতামূলক বিজ্ঞ‌প্তি প্রচারের মাধ্যমে জনগন‌কে স‌চেতন করার সিদ্ধান্ত নেয়া হয়। উপকূলীয় জেলা প্রশাসনসমূহে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেয়া হয়। উপকূলীয় জেলা সমূহের আশ্রয়কে‌ন্দ্রে শুকনা খাবার এবং শিশু খা‌দ্যসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। জনগন‌কে আশ্রয় কে‌ন্দ্রে নেয়ার জন্য পর্যাপ্ত যানবাহ‌ন প্রস্তুত রাখার সিদ্ধান্তও গৃহীত হয়।

এছাড়াও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র ৭৪ হাজার স্বেচ্ছাসেবক কর্মী বাহিনীকে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর