বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কবি জীবনানন্দ দাশের ৬৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

বাংলা সাহিত্যের সর্বাধুনিক ও শুদ্ধতম কবি জীবনানন্দ দাশের ৬৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কবি জীবনানন্দ দাশের বাড়িতে প্রতিষ্ঠিত জীবনানন্দ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ বরিশাল এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে কবির মৃত্যুবার্ষিকী পালন করে। এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি তপংকর চক্রবর্তী।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহা উদ্দিন গোলাপ, কবি ও গবেষক নজমুল হোসেন আকাশ, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, সাধারণ সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জোবায়ের হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ প্রমুখ।

 

 

সংগঠনগুলো সকাল পৌনে ৯টায় জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এরপর অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা জীবনানন্দ দাশের দখল হয়ে যাওয়া বাড়িটি পুনরুদ্ধারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর