রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে অতিরিক্ত মূল্যে আলু বিক্রিঃ ০৪ ব্যবসায়ীকে জরিমানা

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

বরিশালে আলুর মূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার ব্যবসায়ীকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সার্বিক নির্দেশনায় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজার নেতৃত্বে নগরীর পোর্ট রোড , পেঁয়াজ পট্টি ও বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বেধে দেয়া পাইকারি ৩০ টাকা এবং খুচরা ৩৫ টাকা কেজির চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অভিযোগে তিন পাইকারি ব্যবসায়ী এবং এক খুচরা ব্যবসায়ীকে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট আলী সুজা।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেক ব্যবসায়ীকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রির নির্দেশ দেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আলী সুজা জানান, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ তদারকি করবে। জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর