রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কাঁঠালিয়ায় মুক্তিযোদ্ধা মুনসুর আলীর পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কানাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মুনসুর আলী সরদার (৭৫) ১৯৭১ সালে পাক হানাদার বাহীনির বিরুদ্ধে যুদ্ধের সময় অংশ গ্রহণ করার জন্য তিনি নিজ হাতে নৌকা তৈরি করে পার্শ্ববর্তী ভারতের কল্যাণ ঘর হাবরায় প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসে যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি এখন অর্থের অভাবে পরিবার নিয়ে বসবাস করার জন্য একটি থাকার ঘরও তৈরি করতে পারেননি।

তিনি পার্শ্ববর্তী একটি নির্জন বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে অনেক দিন যাবৎ বসবাস করলেও ওই বাড়ীর মালিক ফিরে আসায় মুক্তিযোদ্ধা মুনসুর আলী তার পরিবার নিয়ে ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের ফুফুর বাড়িতে আশ্রায় নেন। তার ২টি ছেলে, বড় ছেলে জাকির স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় কর্মস্থলে থাকেন ও ছোট ছেলে মহসীন সরদার বর্তমানে বেকার। আর ২টি মেয়ে লিলি ও সালমা আক্তার স্বামীর বাড়িতে বসবাস করছেন।

মুক্তিযোদ্ধা মুনসুর আলী জানান, সাবেক উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মাদ ফয়সাল উদ্দীনের কাছে একটি ঘর চেয়ে আবেদন করেছিলাম কিন্তু এখন পযন্ত পাইনি।

উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান, বর্তমানে ঘর দেয়ার সুযোগ নেই। যারা বর্তমানে ঘর চেয়ে আবেদন করেছিলেন তাদের মধ্যে যারা পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেয়া হয়েছে, মুক্তিযোদ্ধা মুনসুর আলী আমার কাছে আবেদন করেননি, আবেদন করলে পরবর্তীতে পুনরায় ঘর আসলে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর