বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল সদর উপজেলা ও মহানগরের পূজা মণ্ডপে পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুদান প্রদান

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বরিশাল সদর উপজেলার ২২টি ও মহানগরের ৪৩টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করেছেন।

তিনি ব্যক্তিগত তহবিল থেকে বরিশাল সদর উপজেলার ২২টি ও মহানগরের ৪৩টি পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান পূজা মণ্ডপ ও উদযাপন কমিটির হাতে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে দেয়া অনুদান বুঝিয়ে দেন।

এছাড়া ওইসময় মণ্ডপ প্রতি মাস্ক ও টি-শার্ট প্রদান করা হয়। সে-সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুডু মূখার্জী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর