শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ৪৫ জেলের জেল-জরিমানা : ৪ লাখ মিটার জাল ধ্বংস

রিপোর্টারের নাম / ২১১ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বরিশালে ইলিশ সংরক্ষণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ জনকে কারাদণ্ড ও ৭ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩ লাখ ৭০ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানাগেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইলিশ মাছ আহরণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ২১ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে সরকারী নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ আহরণের দায়ে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮০ হাজার মিটার জাল জব্দের পর পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

অপরদিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৮ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ৬ জেলেকে ১ মাস করে কারাদণ্ড এবং ২ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি ২ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ৯৪ কেজি ডিমওয়ালা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এছাড়া হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জেলেকে আটক করে তাদের ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত ৩৫ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এদিকে বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় ৫ জেলেকে। তাদের মধ্যে ২ জেলেকে ১ মাস করে এবং ১ জেলেকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বাকী ২ জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ১ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অপরদিকে মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জেলেকে ১ বছর করে এবং ২ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ২ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এছাড়াও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর