শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দুর্গা পূজায় বরিশালে ফ্রি চিকিৎসা দেবে ‘পূজোর ভ্যান’

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

শারদীয় দুর্গাপূজায় বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ‘পূজোর ভ্যান’।
২৪ অক্টোবর মহাঅষ্টমী পূজার দিন সকাল ১০টা থেকে নগরীর সর্ববৃহৎ মন্দির শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা দেয়া হবে সংগঠনটির পক্ষ থেকে।
সংগঠনের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে জানান, প্রতিবছর শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসবের আয়োজন করে পূজোর ভ্যান।
তবে এই বছরে করোনা সংক্রমনের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ জানান, এই বছর পূজা উপলক্ষে সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে।
এখান থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে সকলেই। এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ, করোনা আক্রান্ত দু:স্থ রোগীদের ফল বিতরণ এবং অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণের কর্মসূচীও গ্রহণ করা হয়েছে।
শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে বলেন, অষ্টমী পূজার দিন ফ্রি চিকিৎসা দেয়া হবে এই মন্দির প্রাঙ্গন থেকে। এতে বহু মানুষ উপকৃত হবে।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রয়েল সিটি হাসপাতাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর