শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালের ধর্ষণ মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার

রিপোর্টারের নাম / ২২৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

১৮ বছরের তরুণীকে ধর্ষণের ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানায় দায়ের হওয়া মামলার এক আসামীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতার রাজিব ফকির (১৮) বরিশালের হিজলা থানাধীন বাউশিয়া এলাকার মোঃ হাচেন আলীর ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এক গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১১ অক্টোবর দিবাগত রাত (১২ অক্টোবর) সোয়া ১২ টার দিকে কাজিরহাট থানাধীন আন্দারমানিক গ্রামের ১৮ বছরের ওই তরুণীকে মোবাইলে ফোন দিয়ে বাড়ির বাইরে আসতে বলেন। তরুণী বাড়ির বাহিরে এলে তাকে বাড়ির পাশে নাড়ার পাল সংলগ্ন নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন রাজিব ফকির। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

পরবর্তীতে ধর্ষিতার পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাজিরহাট থানায় মামলা দায়ের করে। এই মামলারই ২ নম্বর আসামী রাজিব ফকির। বিষয়টি অবগত হয়ে ছায়া তদন্তে নামেন র‌্যাব-৮ এর সদস্যরা। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির আভিযানিক দল সোমবার (১৯ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে।

প্রাথমিক ভাবে আটককৃত রাজিব ফকির ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর