রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে প্রতিবন্ধী নারী ধর্ষণকারী গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১৪ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকায় ৩০ বছর বয়সী বাক প্রতিবন্ধী হিন্দু নারীকে ধর্ষণকারী সবুজ কান্তি আইচকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৮।
গতকাল রোববার (১৮ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে পিরোজপুরের কাউখালী থানাধীন হরিণদারা গ্রাম থেকে ধর্ষক সবুজ কান্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সবুজ কান্তি আইচ বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠি এলাকার মৃত মিনাল কান্তি আইচ এর ছেলে। গত দু’দিন আগে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন প্রতিবন্ধী নারীর বোন।
র‌্যাব জানিয়েছে, ‘গত ১২ অক্টোবর ইছাকাঠি এলাকার হিন্দু প্রতিবন্ধী নারীকে রান্না ঘরে একা পেয়ে ধর্ষণ করেন সবুুজ কান্তি আইচ। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সবুজ।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিরোজপুরের কাউখালী থানাধীন হরিণদারা এলাকা থেকে সবুজ কান্তি আইচকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, ‘গ্রেফতারকৃত সবুজ বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছেন। পরবর্তীতে তাকে যথাযথ প্রক্রিয়ায় এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর