রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গলাচিপায় বিপুল পরিমান ইয়াবাসহ ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

পটুয়াখালী জেলার সদর থানার কলেজ রোড এর বিএডিসি এলাকা হতে ০১ (এক) জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮,পটুয়াখালী ক্যাম্প।

 

 

গ্রেফতারকৃত আসামী হলো মো. আলমগীর হোসেন (৪০), পিতা- মৃত ইউসুফ গাজী, সাং- মহিষকাটা, থানা- আমতলী, জেলা- বরগুনা।

 

 

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭/১০/২০২০ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় আসামীর ভাড়া বাসায় অভিযান চালায়।

 

 

এসময় আসামীর ওয়ারড্রবের গোপন চ্যাম্বার থেকে ৬৬০০ (ছয় হাজার ছয়শত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

আসামীকে জিজ্ঞাসা বাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন ট্রলার ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা।

 

 

এলাকায় ভালো, ভদ্র মানুষের লেবাস ধারণ করে সে দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে আসছে বলে জানায়।

 

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর