শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন তালিকাভুক্ত করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম / ২০৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’কে ভ্যাকসিন ক্যান্ডিডেট হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার (১৭ অক্টোবর) গ্লোব বায়োটেকের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ এবং টিকা আবিষ্কার গবেষক দলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিনের বিষয়ে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমাদের গ্লোব বায়োটেক আবিষ্কৃত তিনটা করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক স্বীকৃতি পেয়েছে। তাদের যে ল্যান্ডস্কেপ একটা তালিকা আছে, সেখানে। তারা আমাদের তিনটা ভ্যাকসিন ক্যান্ডিডেটকে অন্তর্ভুক্ত করেছে। গত ১৫ অক্টোবর তারা এ অন্তর্ভুক্তি করেছে। গতকাল রাতে বিষয়টি আমরা জানতে পেরেছি।’

অন্যদিকে গ্লোব বায়োটেকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর আমাদের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভ্যাকসিন ক্যান্ডিডেট তিনটি হলো D614G variant mRNA vaccine, DNA Plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine। বাংলাদেশের গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম এ তালিকায় রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর