রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চরফ্যাশনে ৭ জেলে আটক ও ৩হাজার মিটার জাল জব্দ

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ৩জন ও তেতুলিয়া নদীতে ৪ জেলে আটক ও ৩হাজার মিটার জাল জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। জেলেদের মধ্যে একজন অপ্রাপ্ত হওয়া মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে বাকী ৩ জনের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

জানা যায়, শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস। এতে ৩ টি মাছ ধরার ট্রলার ও ৩ হাজার মিটার জাল সহ ৪ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে তিন জনকে ১ বছরের কারাদ- ও বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দণ্ডিতরা হলেন, দুলারহাট থানার নুরাবাদ ১ নং ওয়ার্ডের গাছিরখাল এলাকার সকিল( ১৯) ফয়সাল (১৮) ও ইউনুছ(২৭)। ট্রলার ৩টি নিলামে দেয়া হয়েছে এবং ১৬ পিস ইলিশ ছিল তা এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, মেঘনায় ১২টায় অভিযান চালানো হয়। এতে ৩জন জেলেকে আটক করা হয়েছে। তারা হলেন, লালমোহান লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চাদপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সোহাগ (১৮) ইউসুফ আলীর ছেলে লিটন(২১) আবদুল হান্নানের ছেলে মনির(২০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর