রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চরফ্যাশনে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

রিপোর্টারের নাম / ২৭৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

চরফ্যাশন উপজেলার ৪৩নং পশ্চিত এওয়াজপুর সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে আদালতে সি আর ৩৯২/২০ মামলা দায়ের করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে সমন দিয়েছেন। শনিবার বিকালে আদালত বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার পশ্চিম এওয়াজপুর ২নং ওয়ার্ডের সরস্বতী রাণী বাদী হয়ে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে সরাসরি হাজির হতে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরনি সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ নিতাই চন্দ্র দেবনাথের স্ত্রী স্বরস্বতী রাণীকে একা পেয়ে শ্লীলতাহানিসহ মারধর করে। তাকে তাৎক্ষণিক চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসহায় সরস্বতী বাদী হয়ে বুধবারে মামলা দায়ের করেন। আদালতে স্কুল শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথসহ আসামীদের রিরুদ্ধে সমন দিয়েছেন। সরস্বতী রাণী বলেন, শুধু এবারই নয় ইতিপূর্বে আমাকে একাধিকবার পিটিয়ে আহত করেছে। আমি অসহায় টাকা অভাবে আইনের কাছে যেতে পারিনি।

এই ব্যপারে গোরাঙ্গ চন্দ্র দেবনাথ বলেন, আমার সাথে কথার কাটাকাটি হয়েছে। বেয়াদপী করায় মারধর করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমি বিষয়টি শুনেছি শিক্ষা অফিসের সাথে আলাপ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর