বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নারী নির্যাতন এবং ধর্ষণ নির্মূল করতে হবে-রেঞ্জ ডিআইজি

রিপোর্টারের নাম / ২২৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার),পিপিএম।

 

আজ ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

 

 

তিনি নারী ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রতিটি পরিবার, গ্রাম, মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সকল প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে জেরালো ভুমিকা রাখার আহবান জানান।

 

তিনি বলেন ”প্রতিটি নারী আমাদের মা/বোন অথবা কন্যা। যে কোন মূল্যে সমাজ থেকে নারী নির্যাতন এবং ধর্ষণ নির্মূল করতে হবে।” একই সাথে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

 

উল্লেখ্য, দেশব্যপী প্রায় সাত হাজার বিটে একসাথে অনুষ্ঠিত প্রোগ্রামের অংশ হিসেবে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানে বরিশাল রেঞ্জাধীন ০৬ জেলায় আজ একযোথে ৪৭২টি বিটে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বরিশাল জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বানারীপাড়া, মেয়র বানারীপাড়া পৌরসভা, সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বানারীপাড়া আওয়ামীলীগ,

 

প্রিন্সিপাল বানারীপাড়া ডিগ্রী কলেজ,সভাপতি বঙ্গবন্ধু সংস্কৃতি জোট,বানারীপাড়া, বরিশালের বীরমুক্তিযোদ্ধাগন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর