শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ জনকে কারাদণ্ড

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

বরিশালে গত বুধবার থেকে প্রজননক্ষম (মা) ইলিশ সংরক্ষণ অভিযানে ১৩টি মামলায় ১০ জন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজন জেলের কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও জেলেদের কাছ থেকে প্রায় এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনায় ২৪ ঘণ্টায় জেলায় ছয়টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

অভিযানকালে ইলিশ মাছ আহরণের সময় নৌ-পুলিশের সহায়তায় ইয়াসিন মজুমদার (২৫) নামের এক জেলেকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদ- ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বাবুগঞ্জ উপজেলায় ইলিশ মাছ আহরণের দায়ে চার জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক জেলেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করার পর জব্দকৃত পাঁচ কেজি ডিমওয়ালা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

মেহেন্দিগঞ্জে তিন জেলেকে এক মাসের কারাদণ্ড এবং দুই জেলেকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ১৫০০০ মিটার জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বানারীপাড়ায় আটককৃত দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও জব্দকৃত ১০০০ মিটার কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

হিজলায় অভিযান চলাকালে নদীতে মাছ ধরার জন্য নিষিদ্ধ প্রায় ৮০ হাজার মিটার কারেন্টজাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর