রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

গলাচিপায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এক জেলের সাজা

রিপোর্টারের নাম / ২৬৬ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

পটুয়াখালীর গলাচিপায় মো. আবুল হোসেন মাঝি (৪০) নামে এক জেলেকে নদীতে মা ইলিশ ধরায় গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। গ্রফতারকৃত আবুল হোসেন মাঝি হচ্ছেন উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের সুলতান মাঝির ছেলে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

গলাচিপা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মো. আবুল হোসেন মাঝিকে চর বিশ^াস ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে গ্রেফতার করেন। বিকাল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে আবুল হোসেন মাঝিকে পাঁচ দিনের সাজা প্রদান করেন।

পরে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধের পুরো সময় ধরে আমরা অভিযান চালিয়ে যাব। যাতে করে কেউ সরকারী আদেশ অমান্য করে মা ইলিশ ধরে দেশের ক্ষতি করতে না পারে সেদিকে নজর রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর