শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আমরা যেন খবর কাগজের শিরোনাম না হই-বিএমপি কমিশনার

রিপোর্টারের নাম / ২০৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

বরিশাল মেট্টো পলিটন পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (১৪ অক্টোবর) বিএমপি পুলিশ লাইন্স ড্রিল সেড বরিশালে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

 

 

তিনি বলেন,আমাদের শৃঙ্খলাগুলো বিশ্ব স্বীকৃত, সেগুলো অবশ্যই বজায় রাখতে হবে,শৃঙ্খলার সাথে পেশাদারীত্বকে সবার আগে তুলে ধরতে হবে।

 

 

প্রতিটি তদন্তে যেন সঠিক চিত্র উঠে আসে, পেশার বাহিরে দুরভিসন্ধিমূলক ভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় চেষ্টা, অনুকম্পা,অগ্রহণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না।

 

 

তিনি আরও বলেন, আকস্মিক ডোপ টেস্ট চলাকালে কোন পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা পেলে ফৌজদারী আইনে মামলা এবং চাকুরিচ্যুত করা হবে।এ বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিখুঁত দৃষ্টি রাখতে হবে।

 

মহামারী করোনা COVID-19 এর সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে নিজেকে সতর্ক রেখে কর্তব্য পালনের পাশাপাশি যে প্রশংসনীয় ভূমিকায় রয়েছি, তা থেকে সরে আসা যাবে না, স্বাস্থ্য সুরক্ষায় শিথিলতা চলবে না।

 

বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে আভিযানিক কার্যক্রম আরো শক্তিশালী করে

 

মানবাধিকার সমুন্নত রেখে , নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমন করার মাধ্যমে বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিট হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অবসর জনিত বিদায় গ্রহণকারী সদস্যদের বিদায় সংবর্ধনা জানানো হয়।

 

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর, স্টেট এন্ড পিএমটি ) রুনা লায়লার সঞ্চালনায় উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, উপ -পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্,

 

 

উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জাহাঙ্গীর হোসেন মল্লিক ,

 

 

উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খাঁন মুহাম্মদ আবু নাসের , উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর