রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ব্যাংকগুলোকে প্রধানমন্ত্রীর হুশিয়ারি

রিপোর্টারের নাম / ৩৩৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৫ জুন, ২০১৯

ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে না আনলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাংক ঋণ সংক্রান্ত প্রশ্নের জবাবে এই হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। আর ব্যাংক ও পুঁজি বাজার সংস্কার করা হবে। এ জন্য সংশোধন করা হবে ব্যাংক কোম্পানি আইন।

প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও ব্যাংকমালিকরা ঋণের সুদ হার ৯ শতাংশ এবং আমানতকারীর সুদ হার ৬ শতাংশ বাস্তবায়ন করেনি বিষয়টি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আপনারা (সাংবাদিক) জানেন আমরা সব সময় চেষ্টা করেছি ঋণের সুদ হার যেন সিঙ্গেল ডিজিটে থাকে। এটি রাখতে গিয়ে আমার কতগুলো সুবিধা দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, কিন্তু অনেক বেসরকারি ব্যাংক সেটি মানেনি। প্রস্তাবিত বাজেটে এ প্রসঙ্গে নির্দেশনা দেয়া আছে। এ ব্যাপারে একটি কঠোর ব্যবস্থা নেয়া হবে। ব্যাংকগুলোকে সিঙ্গেল ডিজিটে সুদ হার নির্ধারণের নিময় মেনে চলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর