রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশের এসআই আটক

রিপোর্টারের নাম / ৩২১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৫ জুন, ২০১৯

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান নামে পুলিশের এক এসআইকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজএিস কলোনি এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ টিম তাকে আটক করে।

আটক সিদ্দিকুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগে টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) পদে কর্মরত রয়েছেন।

র‌্যাব চট্টগ্রামের সিনিয়র এএসপি মিমতানুর রহমান যুগান্তরকে বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এসআই সিদ্দিককে আটকে করেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। আটকের পর তাকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট চট্টগ্রামের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ১০ হাজার পিস ইয়াবাসহ টিএসআই সিদ্দিকুর রহমানকে আটক করা হয়েছে। তিনি ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে সিজিএস কলোনির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহায়তায় মোটরসাইকেলের গতি রোধ করে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ইয়াবাগুলো মোটরসাইকেলের মধ্যে লুকানো অবস্থায় ছিল। আটক টিএসআই সিএমপির বন্দর বিভাগে কর্মরত বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, টিএসআই সিদ্দিকুরের ট্রাফিক বিভাগে পোস্টিং হয়েছিল সম্প্রতি। তবে তিনি এখনো এই বিভাগে যোগ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর