শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি, এসিআইকে কোটি টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ১৬৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

স্যাভলনের নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এ পণ্যের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি এসিআই লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সারোয়ার আলম বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষার করে দেখা হবে।

স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর