শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বকেয়া পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবি টেক্সটাইল মিল শ্রমিকদের

রিপোর্টারের নাম / ২০৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

গত ৭ মাস ধরে বন্ধ থাকা বরিশালের সোঁনারগাও টেক্সটাইল মিলের শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিক-কর্মচারীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিলের শ্রমিক সংগঠক বেল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা নুরুল হক ও হারুন শরীফ প্রমুখ।

বক্তারা ৭ মাস ধরে বন্ধ থাকা মিলটির শ্রমিকদের বকেয়া পারিশ্রমিক পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে অবস্থান নেয়। প্রায় ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে শ্রমিকদের পক্ষ থেকে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর