মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে সারা দেশে খুন-ধর্ষণের প্রতিবাদে সমাবেশ

রিপোর্টারের নাম / ২২৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

দেশব্যাপী অব্যাহত খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের বরিশাল শাখার উদ্যোগে রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদী সমাবেশ হয়।

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান এবং জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ। বক্তারা বলেন, পঞ্চাশ বছর আগে পাকিস্তানি বর্বর সেনারা নারীর ওপর যে নির্মম নির্যাতন করেছিল সেই ঘটনা দেশে আবার ফিরে এসেছে। বিচারহীনতার কারণে দেশে খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে খুনি, ধর্ষক ও নারী নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর