বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ১৬৮ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

মোঃ শাহাজাদা হিরা::শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে এই স্লোগান নিয়ে আজ ১১ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ এর সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল পাপিয়া জেসমিনসহ সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর