শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, যুবক আটক

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে ও ধর্ষণে উদ্বুদ্ধ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

শনিবার (১০ অক্টোবর) সকালে র‍্যাব-১ এর একটি দল রাজধানীর খিলক্ষেত থেকে তাকে আটক করে। সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন স্থানে সচেতন নাগরিকসহ যুবসমাজ প্রতিবাদ করে যাচ্ছে। চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।

চলমান এই গণঅসন্তোষকে উস্কে দিতে একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধকরণে উস্কানিমূলক পোস্ট দিয়ে বিকৃত মানসিকতা প্রকাশ করে। এই ফেসবুক পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। উস্কানিমূলক প্রচারণার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। তাই পোস্টদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ দ্রুততার সাথে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় শনিবার সকালে র‍্যাবের একটি দল খিলক্ষেত বোনসাই বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করায় শেখ মোহাম্মদ সারাফ নাওয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর