রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলার নতুন এসপি সরকার মোহাম্মদ কায়সার

রিপোর্টারের নাম / ৪৩২ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৫ জুন, ২০১৯

ভোলার নতুন পুলিশ সুপার হলেন পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ভোলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

উক্ত প্রজ্ঞাপনে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনকে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

সরকার মোহাম্মদ কায়সার পুলিশের এন্ট্রি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার হিসেবে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্বপালন করে আসছিলেন। এর আগে তিনি ২০১৭ সালের ডিসেম্বরে পুলিশ সুপার পদে পদন্নতি পান। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে।

অপরদিকে পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম (সেবা) ২০১৬ সালের ১৪ জুলাই ভোলায় যোগদান করেন। তিনি সুনাম ও সাহসিকতার সাথে ভোলা জেলায় দুই বছর ১১ মাস ভোলাবাসীকে সেবা দিয়ে গেছেন। সেই সাথে ভোলা থেকে মাদক নির্মূলে তিনি ছিলেন জিরো টলারেন্সে। এসপি মোকতার ভোলা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ার গৌরব অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর