সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বরিশাল নগরীর সিএন্ডবি রোডে একটি দোকানে দুর্ধর্ষ চুরি

রিপোর্টারের নাম / ১৮৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বরিশাল নগরীর সিএন্ডবি রোডে “চৌধুরী এন্টারপ্রাইজ” নামক দোকানের টিন কেটে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত ৭ অক্টোবর দিবাগত রাতে নগরীর ১৪ নং ওয়ার্ড, সিএন্ডবি রোড ২নং ব্রীজের দক্ষিন পাশে চৌধুরী এন্টারপ্রাইজ নামক দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকানের মালিক মোঃ আতিকুর রহমান চৌধুরী বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, গত বুধবার রাত ১২টার দিকে “চৌধুরী এন্টারপ্রাইজ” নামক দোকানে তালা লাগিয়ে দোকানের স্বত্বাধিকারী মোঃ অতিকুর রহমান চৌধুরী বাড়িতে চলে যান। পরে সকালবেলা তালা খুলে দেখতে পায় দোকানের মালামাল ছড়ানো ছিটানো ও ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে আছে।

ঐ রাতে অজ্ঞাত নামা চোরেরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও ল্যাপটপসহ প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার জানান, এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ চুরির রহস্য উন্মোচনে তদন্ত করছে। খুব শিগগিরিই চোরদের ধরা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর