রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ক্রয়-বিক্রয়ের সময় ৯০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩৪১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১৫ জুন, ২০১৯

বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ হিরন সন্যামত (৩১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে এসময় পালিয়ে গেছেন অপর মাদক বিক্রেতা হানিফ হাওলাদার (৩৭)।

এই বিষয়টি শুক্রবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে ইমেল বার্তায় সাংবাদিকদের অবহিত করা হয়।

গ্রেপ্তার হিরন ওই এলাকার মসজিদ গলির মৃত মালেক সন্যামতের ছেলে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এসময় পালিয়ে যান অপর মাদক বিক্রেতা একই এলাকার রিয়াজ হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার। পরে হিরনের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুইজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর