বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ড্রেসরুল অমান্য করে রোলকলে, গৌরনদী থানার ৩ এসআই প্রত্যাহার

রিপোর্টারের নাম / ২৩৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ড্রেসরুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশগ্রহণ করায় বরিশালের গৌরনদী মডেল থানার তিন উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাদের জেলা পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

 

তারা হলেন- এসআই সাধন কুমার মণ্ডল, মো. শরিফুল ইসলাম ও মো. মিনহাজুল ইসলাম।

 

 

বৃহস্পতিবার সকালে বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম-বার) বুধবার দুপুর আড়াইটার দিকে গৌরনদী মডেল থানা পরিদর্শনে আসেন। এ সময় থানার এসআই সাধন কুমার মণ্ডল, মো. শরিফুল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম ড্রেসরুল অমান্য করে ব্রিফিং প্যারেডে (রোলকলে) অংশগ্রহণ করলে পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়।

 

 

পোশাক-আশাক (ড্রেসরুল) ঠিক না থাকার কারণে ওই তিন এসআইকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশলাইন্সে সংযুক্ত করার মৌখিক নির্দেশ দেন পুলিশ সুপার। এরপর বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে থানা থেকে তাদের কমান্ড সার্টিফিকেট (সিসি) দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর