রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চায়না টেকনিশিয়ান খুনের ঘটনার মূলহোতা আটক

রিপোর্টারের নাম / ২৮০ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রীজের প্রধান টেকনিশিয়ান লাওফান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় মূল আসামী সিরাজ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার সিরাজ শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলায় গুয়াবাড়িয়া এলাকার সত্তার শেখের পুত্র।

 

 

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের পিরোজপুরের কুমিরমারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক লাওফান (৫৮) গুরুতর আহত হয়। পরে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে প্রধান টেকনিশিয়ান লাওফান মারা যায়।

 

 

এ ঘটনায় নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের প্রকৌশলী চাও চিং হুয়া বাদী হয়ে রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সারারাত পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে এ হামলার মূল আসামী সিরাজ কে গ্রেপ্তার করে।

 

উল্লেখ্য, নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কুমিরমারা এলাকায় অবস্থিত চায়না ব্যারাক থেকে কর্মচারীদের বেতনের টাকা নিয়ে চায়না নাগরিক লাও ফান ব্রিজের নির্মাণ কাজের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করার জন্যই তাকে ছুরিকাঘাত করে।

 

পরে স্থানীয়রা ও নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী ব্রিজের কর্মকর্তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তিনি মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর