শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

রিপোর্টারের নাম / ২২৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে  নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ৭ অক্টোবর  ২০২০  বুধবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে  বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল  বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল । এসময় তার সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান-বিন-মুহাম্মাদ আলী এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস এবং সদর ও কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে জলপাই, আমলকি, মাল্টা, ডালিম, চালতাসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর