রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শপথ নিলেন পিএসসি সদস্য শামীম আহসান

রিপোর্টারের নাম / ৩১৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নবনিযুক্ত সদস্য মো. শামীম আহসান শপথ নিয়েছেন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাকে শপথ পাঠ করান বলে পিএসসি থেকে জানানো হয়েছে।

বলা হয়েছে, রাষ্ট্রপতির নির্দেশক্রমে সরকারের বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহসানকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথের পর শামীম আহসান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের দর্শনার্থী খাতায় নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর