শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সবার ঘরে বাতি জ্বলে আমার ঘর অন্ধকার

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে বসবাস করছেন ৭০ বছরের বৃদ্ধ এরশাদ মিয়া। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমলগঞ্জকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন।

কিন্তু টিলাগাঁও গ্রামের সবাই বিদ্যুৎ পেলেও আলোকিত হয়নি এরশাদ মিয়ার ঘর। এরশাদ মিয়ার অভিযোগ, তিনি টাকা দিতে পারেননি বলে বিদ্যুৎ দেয়া হয়নি।

স্থানীয় সূত্র জানায়, দুই যুগের অধিক সময় আগে বাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করলেও প্রধানমন্ত্রীর দেয়া বিনামূল্যের বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছেন এরশাদ মিয়া।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের সবাই সরকারের বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পেলেও পাননি এরশাদ মিয়া। বর্তমানে এরশাদ মিয়ার ঘরে কুপির আলোতে আলোকিত হয়।

এ বিষয়ে এরশাদ মিয়া বলেন, স্থানীয় কিছু প্রভাবশালীকে টাকা দিতে না পারায় আমাকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করা হয়েছে। এখন সবার ঘরে বাতি জ্বলে আমার ঘর অন্ধকার।

তিনি বলেন, আমরা তিনবেলা ভাত খেতে পারি না। টাকা দিয়ে কিভাবে বিদ্যুৎ বাড়িতে আনব? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, আমরা যেন বিদ্যুৎ পাই। প্রধানমন্ত্রীর সহায়তা ছাড়া বোধহয় আমরা বিদ্যুৎ পাব না।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ওবায়দুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এরশাদ মিয়া অফিসে এসে আবেদন করলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।

ওবায়দুল হক বলেন, আমরা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং করেছি; যারা সরকারি বিদ্যুৎ পাননি তাদের পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলেছি। কিন্তু এরশাদ মিয়া যোগাযোগ করেননি। তিনি আবেদন করলে বিদ্যুৎ দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর