রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম / ৩৩৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

রাজধানীর কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাক্তা ইউনিয়নের বামনশুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফেরদৌসি বেগম (৪০), তার ছেলের নাম ফাহাত হোসেন (২৩)। নিহত ফাহাত রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন তার বাবা খোরশেদ আলম। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম টেবিল ফ্যান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। এ সময় তিনি জ্ঞান হারান। পাশে থাকা তার স্ত্রীও টেবিল ফ্যানের সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। শব্দ শুনে পাশের ঘরে থাকা ফাহাত শোয়ার ঘরে এসে মায়ের অবস্থা দেখে তাকে বাঁচাতে জাপটে ধরেন। এতে তিনিও বিদ্যুষ্পৃষ্ট হন।

এ ঘটনায় মা ও ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় বাবা খোরশেদ আলমকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের বলেন, কোনো না কোনোভাবে টেবিল ফ্যানের সুইচে বিদ্যুৎ ছিল। এ কারণে সুইচ হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর