শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৪তম জন্মদিন। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন বরিশাল সদর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় বরিশাল সদর উপজেলা সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ যতিন চন্দ্র রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

শুরুতে অতিথিরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে সেখানে ৩০০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এদিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে কালেক্টরেট জামে মসজিদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপিসহ জেলা প্রশাসন এর কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ দেশ ও দেশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর