বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে তিন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় প্রথম স্থানে বরিশাল

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার। ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সারাদেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হচ্ছে।

 

তারি অংশ হিসেবে আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবদান রাখার উপর পুরস্কার বিতরণ করা হয়। সেখানে তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন সারদেশের মধ্যে বরিশাল বিভাগীয় কমিটি।

 

 

তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে প্রথম স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সর্বোচ্চ তথ্য সরবরাহে উপর পুরস্কার লাভ করেছেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

 

 

তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এ পুরস্কার তুলেদেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর হাতে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার তথ্য কমিশন মরতুজা আহমদ।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, সচিব তথ্য মন্ত্রণালয় কামরুন নাহার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পরিচালনা বোর্ড বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও

 

সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার তথ্য কমিশন ডক্টর আবদুল মালেক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনডিসি তথ্য কমিশনার তথ্য কমিশন সুরাইয়া বেগম,

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সচিব তথ্য কমিশন সুদত্ত চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর