রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দুই দেশ সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম / ৩৬০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে ৭ দিনের সরকারি সফরে সস্ত্রীক ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ (বৃহস্পতিবার) বিকেলে চারটায় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘মধ্য এশিয়ার দু’টি দেশ সফরকালে আগামী ১৫ জুন রাষ্ট্রপতি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ পঞ্চম সম্মেলনে যোগ দেবেন। এরপর আগামী ১৬ জুন সেখান থেকে উজবেকিস্তান যাবেন রাষ্ট্রপতি।

সিআইসিএ হচ্ছে এশিয়ার শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা জোরদারের একটি বহু-দেশীয় ফোরাম। এশিয়ার সমৃদ্ধি এবং স্থিতিশীলতায় বাণিজ্য জোরদার-অর্থনৈতিক সহযোগিতাসহ সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অবৈধ মাদক নির্মূল করার উদ্দেশে এই ফোরম গঠিত হয়েছে।

সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ পঞ্চম সিআইসিএ শীর্ষ সম্মেলনে এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরবেন।

সিআইসিএ’র ২৭টি সদস্য রাষ্ট্র হচ্ছে- বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, মিশর, কাতার, জর্ডান, আজারবাইজান, বাহরাইন, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, কোরিয়া প্রজাতন্ত্র, তুরস্ক, রাশিয়া, ফিলিস্তিন, কাজাখাস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড, আরব আমিরাত, ভিয়েতনাম উজবেকিস্তান ও ইসরাইল।

এছাড়া ৮ পর্যবেক্ষক দেশ হচ্ছে- জাপান, মালয়েশিয়া, বেলারুশ, ইন্দোনেশিয়া, লাওস, ফিলিপাইন, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র।

আয়োজকরা জানিয়েছেন আসন্ন পঞ্চম সিআইসিএ শীর্ষ সম্মেলনে ২০টি দেশ থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

তাজিকিস্তান ও উজবেকিস্তান সফর শেষে আগামী ১৯ জুন রাষ্ট্রপতির দেশে ফিরে আসার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর