বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আমরা সৎভাবে স্বাধীন ভাবে জনগনের সেবা করতে চাই-উপ-পুলিশ কমিশনার মোকতার

রিপোর্টারের নাম / ২৩০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেছেন, একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি টেকসই হওয়া।

 

সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে জনগনের নিরাপত্তা নিশ্চিত করে দেশের আইন শৃংখলাকে টেকসই ও মজবুত করতে হবে। আমাদেরকে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হতে হবে। আমরা সৎভাবে স্বাধীন ভাবে জনগনের সেবা করতে চাই।

 

আমরা সম্মানের সাথে থাকতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। পুলিশ জনগনের বন্ধু। সমাজে শান্তি শৃংখলা বজায় রাখতে হলে জনগনের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না।

 

আজ সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে বরিশাল নগরীর ০৬নং ওয়ার্ডের গগনগলি ০৩ নং বিট ও ৯ নং ওয়ার্ডের রসুলপুর ৭নং বিট এবং ১০ নং ওয়ার্ডের ভাটারখাল ৯ নং বিট পুলিশের কার্যালয়ের উদ্ধোধন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ জাকারিয়া রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল এবং কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ (অপারেশন মোঃ মোজাম্মেল হোসেনসহ কোতয়ালী মডেল থানার অফিসারগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর