শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনার কাছে হেরেই গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশের

রিপোর্টারের নাম / ২৩২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কত বড় ফুটবলার ছিলেন, এর আগে তার পরিচয়- স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত সদস্য তিনি। ৭০ দশকের সেই তুখোড় স্ট্রাইকার নওশেরুজ্জামান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালের আইসিউতে ছিলেন নওশেরউজ্জামান। রাজধানী গ্রিনলাইফ হাসপাতালে তাকে ভর্তি করা হয় ৭ সেপ্টেম্বর। সপ্তাহখানেক আগে তাকে নেয়া হয় ইবনে সিনা হাসপাতালে। সেখানে আইসিইউতে করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি।

করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে নেয়া হয় মুগদা হাসপাতালে। সেখানে আইসিইউ খালি না পাওয়ায় পরে নেয়া জয় গ্রিনলাইফ হসপিটালে। সেখানে চিকিৎসা নিয়েও তার অবস্থা কোনো উন্নতি হচ্ছিল না। শেষে ইবনে সিনায় স্থানান্তর করা হয় মোহামেডানের এই তারকাকে। সেখানে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। পরিবারের সঙ্গে যোগ হয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টাও। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তাকে সুস্থ করার নির্দেশনা ছিল।

কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৭২ বছর বয়সী এই ফুটবলযোদ্ধা ইহলোকের মায়া কাটিয়ে গেলেন। মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার মরদেহ আনা হবে বলে জানা গেছে। সেখানে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা।

তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্য একটি হাসপাতালে। মৃত্যুকালে নওশেরউজ্জামান এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-পরিজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি চাঁদপুরে।

মেজর (অবঃ) হাফিজউদ্দীন, কাজী সালাউদ্দীন ও এনায়েতুর রহমানদের স্বর্ণ সময়ে ঢাকার ক্লাব ফুটবলে ঢাকা মোহামেডানের অন্যতম স্ট্রাইকার ছিলেন নওশেরউজ্জামান। ১৯৭৫ সালে ঢাকা লিগে ২১ গোল দিয়ে সর্বাধিক গোলদাতাও হয়েছিলেন তিনি।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলেছেন সুনাম ও দক্ষতার সঙ্গে। ঢাকা মোহামেডান ও কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রায় এক যুগ ঢাকা ক্রিকেট লিগও খেলেছেন নওশের। ফুটবলার নওশেরের পজিশন ছিল স্ট্রাইকার। আর ক্রিকেটার নওশের ছিলেন ওপেনিং ব্যাটসম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর