বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল নগরীর ০২ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

রিপোর্টারের নাম / ২২৮ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল নগরীর দপ্তরখানা ও বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক বরিশাল মহানগরীর পিঁয়াজ পট্টি, নথুল্লাবাদ এলাকা, নতুন বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় শরীফ বেকারীকে ৬,০০০/- টাকা, পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় বাজার সদায় ডট কমকে ৬,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে চাল, ডাল, আটা, পিঁয়াজ,রসুন,আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়। পিঁয়াজের আড়ৎ সমূহ তদারকি করে দেখা যায় ভারতীয় পিঁয়াজ পাইকারী ৬০-৬২ টাকা এবং দেশী পিঁয়াজ ৬৫-৬৮ টাকা দামে বিক্রয় করতে দেখা যায়। খুচরা বাজারে ভারতীয় পিঁয়াজ ৬৮-৭০টাকা এবং দেশি পিঁয়াজ ৭৫-৮০ টাকা দামে বিক্রয় করতে দেখা যায়।ক্রয় ভাউচার পরিবীক্ষণ করে পিঁয়াজ বিক্রয়ে কোন গরমিল পরিলক্ষিত হয়নি।

ব্যবসায়ীরা জানান সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে অচিরেই পিঁয়াজের বাজার মূল্য পূর্বের অবস্থায় ফিরে আসবে। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করার পাশাপাশি পিঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার বিষয়ে তথ্য প্রদান করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলার সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর