বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পাশে আছি: বিসিসি মেয়র

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল’র নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা শেষে বিসিসি মেয়র ও মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সাথে গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এসময় নগর পিতা বলেন, ‘আমি বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পাশে আছি এবং থাকবো। আপনাদের যেকোন সমস্যা-সম্ভাবনা আমাকে জানাবেন। আমি অভিভাকের মত পাশে থাকবো। কারন মূলধারার সাংবাদিক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে সকল সুযোগ-সুবিধা দিতে আমি সর্বদা প্রস্তুত’।

এসময় মেয়র বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘অপসাংবাদিক বা ভূইফোর সাংবাদিকদের বিরুদ্ধে আপনারাও অতীতের মত স্বোচ্ছার থাকবেন।

সভায় উপস্থিত ছিলেন, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সহ-সভাপতি এমকে রানা, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য খান রুবেলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর