বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বানারীপাড়ায় এমপি মিরার নিজ অর্থায়নে পুল সংস্কার

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

বরিশালের সংরক্ষিত নারী সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা তার নিজ অর্থায়নে বরিশালের বানারীপাড়া উপজেলার সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে মরণ ফাঁদে পরিণত হওয়া বিভিন্ন পুল ও কালভার্ট সংস্কার করে একের পর এক জনদূর্ভোগ লাঘব করছেন।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনদূর্ভোগে পরিণত হওয়া জনগুরত্বপূর্ণ বেশ কয়েকটি পুল ও কালভার্ট সংস্কার করে সর্ব মহলে প্রশংসিত হয়ে তিনি এলাকায় ব্যপক সাড়া ফেলেছেন। এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া, মসজিদ বাড়ি ও দরিয়াবাদ গ্রামের (জোড়া মসজিদ) সংযোগ পুলটি এমপি মিরা তার নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার এমপি মিরার নির্দেশনায় নিজ শ্রমে পুলটি সংস্কার করে দেন।

এ সময় ওই এলাকার এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ তার সাথে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করেন। জানাগেছে এই পুল দিয়ে মসজিদ বাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, মমতাজ উদ্দিন হাসিনা বানু টেকনিক্যাল কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সুন্নত মাদ্রাসা, দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দকাঠী ইউনিয়ন ইসলামীয়া কলেজ, সৈয়দকাঠী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যেতে আউয়ার, তালাপ্রসাদ, নলশ্রী, জিরারকাঠী গ্রামের শিক্ষার্থী ও এলাকাবাসীকে ঝুঁিক নিয়ে চলাচল করতে হতো। যেখানেই জন দূর্ভোগ সেখানেই সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরার ইতিবাচক উদ্যোগ প্রকৃত জনবান্ধব জনপ্রতিনিধিদের পরিচয় বহন করছে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর