বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলার তজুমদ্দিনের মেঘনায় রাতে ১২ জেলে ট্রলারে ডাকাতি

রিপোর্টারের নাম / ২১৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১২ টি জেলে ট্রেলারে গভীর রাতে ডাকাত বাহিনী হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে ইলিশ মাছ, নগদ টাকা, মোবাইল সহ মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার সকালে ভুক্তভোগী জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এঘটনা জানায়।

ডাকাত কবলিত জেলে হান্নান মাঝী ও ফারুক মাঝী জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত তজুমদ্দিনের চরমোজাম্মেল ও বাসনভাঙ্গা এলাকার নদীতে মাছ ধরারত জেলে নৌকায় ১০/১৫ জনের ডাকাত বাহিনী হামলা ও লুটপাট চালায়।

এসময় এলোপাতারি পিটিয়ে রিপন মাঝী, রুবেল মাঝী, আলাউদ্দিন মাঝী, নিরব মাঝী, মাইনুদ্দিন মাঝী, ইসমাইল মাঝী,আশরাফ মাঝী ও শাহাবুদ্দিন মাঝী সহ ১২ টি নৌকার ইলিশ মাছ, মোবাইল, নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। জেলেরা আরো জানায় ফোরকান ও সেকু বাহিনী মেঘনায় জলদস্যুতায় সক্রিয় রয়েছে। রাতে মেঘনায় টহলের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন জেলেরা।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ বলেন, ডাকাতির সময় কেউ তাদেরকে অবহিত করেনি। সকালে তারা নদীতে টহলে নেমেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর