বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
?

কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কাউখালী উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হিরন (৬৬) ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)।

 

 

মৃত্যু কালে তিনি ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কাউখালীর সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান হিরন।

 

আজ বুধবার সকাল ৯টায় কাউখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা ও তার গ্রামের বাড়ি কেউন্দিয়া হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

 

 

এছাড়া তাকে মুক্তিযোদ্ধা এবং সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, ওসি মো. নজরুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন থানা পুলিশের একটি চৌকস দল।

 

 

তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর