রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শনিবার ০২ দিনের সরকারি সফরে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম / ৩৭৪ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি দুইদিনে সরকারি সফরে শনিবার বরিশালে আসছেন। শুক্রবার রাতে লঞ্চযোগে রওনা হয়ে তিনি শনিবার সকালে বরিশালে এসে পৌঁছাবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুরে আলম স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের এপিএস শফিকুল ইসলাম পিন্টু জানিয়েছেন- প্রতিমন্ত্রী শনিবার সকালে বরিশালে পৌঁছে ওই দিন সকাল ৮টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজীরহাট ও রনগোপাদী এলাকার নদী ভাঙন পরিদর্শন করবেন। সেখান থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জ হয়ে বরগুনা বেতাগী উপজেলার কালিকাবাড়ি ও বামনা উপজেলার লঞ্চঘাট এলাকার ভাঙন কবলিত এলাকায় চলামান কাজ পরিদর্শন করবেন। পরবর্তীতে বিকেলে তিনি রওনা হয়ে বরিশালে আসবেন।

এছাড়া রোববার সকালে প্রতিমন্ত্রী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামে তেঁতুলিয়া নদী ভাঙন পরিদর্শন করবেন। এবং ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার উদ্দেশে বিমানযোগে বরিশাল ত্যাগ করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর