শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ঝালকাঠিতে ডিআইজির উপস্থিতিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩০০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের বিট পুলিশিং সভায় পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে । কোনভাবেই জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ।

পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ডিআইজি। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের স্টেশন রোডে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিআইজি আরও বলেন, ঝালকাঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই ভাল থাকে। এখানের বাসিন্দারা পুলিশের কাজে সহযোগিতা করেন। তাই আমি প্রথমেই ঝালকাঠি দিয়ে সব অনুষ্ঠানের সূচনা করে থাকি। এ সুনাম ধরে রাখতে হবে। এখানের সংসদ সদস্য আমির হোসেন আমু একজন গুণী মানুষ। তিনি দেশের প্রবীণ রাজনীতিবিদ। এ বয়সেও তিনি মানুষের সেবা করে যাচ্ছেন, এটা ঝালকাঠিবাসীর সৌভাগ্য।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পিপি আবদুল মান্নান রসুল ও প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী সোয়াইব হোসাইন , অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মাহমুদ হাসান। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর